ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 বাংলাদেশ ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের চুক্তি 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-২-২০২৪ দুপুর ১:৩৭

আর্থিক সেবাভুক্তি কার্যক্রমের আওতায় ১০/ ৫০/ ১০০ টাকাৱ হিসাবধারী প্রান্তিক/ ভূমিহীন কৃষক,নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার ও অব্যাহত রাখাৱ জন্য গঠিত "পুন:অর্থায়ন স্কিম" নামে বাংলাদেশ ব্যাংক "৫০০ কোটি টাকার" একটি আবর্তনশীল পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে. উপরোক্ত ৫০০ কোটি টাকার আবর্তনশীল পুন:অর্থায়ন তহবিল হতে পুন:অর্থায়ন সুবিধা গ্রহণ করার জন্য বাংলাদেশ ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এর মধ্যে অত্র অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়।

এ চুক্তির আওতায় ১০/ ৫০/ ১০০ টাকাৱ হিসাবধারী প্রান্তিক/ ভূমিহীন কৃষক,নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সহজ শর্তে জামানত বিহীন লোন অতি অল্প সুদে গ্রহণ করতে পারবে ফলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে, এই গতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখাৱ জন্য  পদ্মা ব্যাংক পিএলসি তার সকল শাখা এবং উপশাখার মাধ্যমে সারাদেশে এখন সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ প্রদান করতে পারবে যেখানে ঋণের সর্বোচ্চ সুদেহার হবে মাত্র ৭ শতাংশ .

গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২৪ সালের রবিবার মতিঝিল বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ডঃ মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো: আমির উদ্দিন (ডিরেক্টর এফ.আই.ডি) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।   চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে  বাংলাদেশ ব্যাংকের  অতিরিক্ত পরিচালক আবেদা রহিম ও পদ্মা ব্যাংকের ইভিপি এন্ড হেড অফ এসএমই এন্ড এগ্রিকালচার ব্যাংকিং ডিভিশন এর  মোঃ রিয়াজুল ইসলাম-সহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য  ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Sunny / Sunny

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: বাংলাদেশি রাষ্ট্রদূত