কাজের স্বীকৃতি পেলেন স্মার্ট কর্মকর্তাগন
প্রাতিষ্ঠানিক কাজে বিশেষ অবদান রাখা কর্মীদের সম্মানিত করলো দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি রাজধানীর জহির স্মার্ট টাওয়ারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্টের কর্পোরেট টিমের কর্মকর্তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, ডিরেক্টর-সফটওয়্যার অ্যান্ড এন্টারপ্রাইজ সল্যুশন আবু মোস্তফা চৌধুরী সুজন, ডিরেক্টর-ডিস্ট্রিবিউশন বিজনেস জাফর আহমেদ এবং ডিরেক্টর-চ্যানেল সেলস মুজাহিদ আল বেরুনী সুজনসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিস সবসময়ই একটি কর্মীবান্ধব প্রতিষ্ঠান। কর্মীদের দায়িত্ব নিয়ে কাজ করার মানসিকতাকে আমরা সবসময়ই উৎসাহিত করার চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায়, গত এক বছরে আমরা দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠানে এবং সরকারের গুরুত্বপূর্ণ আইটি প্রজেক্টে সফলভাবে আমাদের সল্যুশন প্রয়োগ করতে সক্ষম হয়েছি। নানা রকমের প্রতিবন্ধকতার মধ্যেও আমরা যেভাবে সফল হয়েছি, তাতে আমি অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে ব্যক্তিগত পারফর্মেন্স এবং দলগত পারফর্মেন্সের উপর ভিত্তি করে কর্পোরেট, সল্যুশন, টেন্ডার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তাদের সম্মাননা প্রদান করা হয়।
Sunny / Sunny
আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় অভিভূত ইংল্যান্ডের প্রতিনিধিদল
মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
পুলিশ সদস্যদের জন্য বিশেষ মোটরসাইকেল ঋণ চালু করল কমিউনিটি ব্যাংক
জলাবদ্ধতা নিরসনে কোনাপাড়া-কদমতলা খাল পুনঃখনন শুরু করল ডিএসসিসি
পাইলটেজ সেবা ডিজিটালাইজেশনে সফটওয়্যার চালু করছে বিআইডব্লিউটিএ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে গ্রামীণফোনের পার্টনারশিপ
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে রাজধানীর মধ্য বাড্ডা কাঁচাবাজারে ‘নো-স্মোকিং’ সাইনেজ স্থাপন
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক