ঢাকা শনিবার, ১ আগস্ট, ২০২৬

রিয়েলমি নোট ৫০ কিনতে আউটলেটগুলোতে গ্রাহকের উপচে পড়া ভীড়


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ২৭-২-২০২৪ বিকাল ৭:২৩

তরুণদের জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি’র এন্ট্রি-লেভেল স্মার্টফোন রিয়েলমি নোট ৫০ উল্লেখযোগ্যভাবে সমগ্র বাংলাদেশের টেকপ্রেমীদের নজর কেড়েছে। বাজারে ছাড়ার প্রথম দিন থেকেই ডিভাইসটি কেনার জন্য দেশে রিয়েলমি’র সকল আউটলেটে আগ্রহী গ্রাহকদের উপচে পড়া ভীড় হয়েছে দেখার মতো! ফোনটি কেনার জন্য স্মার্টফোনপ্রেমীদের এমন আগ্রহ এটির “লং-লাস্টিং ভ্যালু কিং” নামকরণটিকে যথার্থ সার্থক করে তুলেছে।

গত ২৪ ফেব্রুয়ারি, রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনের বাজারে আসার পরপরই ব্র্যান্ডের আউটলেটগুলোতে আগ্রহী গ্রাহকদের ভীড় সামলানোই কঠিন হয়ে পড়ে। সীমিত পরিমাণ ফোন থাকলে যদি কেনার সুযোগটাই না পাওয়া যায়, এজন্য অনেক গ্রাহকই ফোনটি হাতে পেতে আগেই প্রি-বুকিং দিয়ে রেখেছিলেন। স্মার্টফোনপ্রেমীদের উপচে পড়া ভীড়ে রিলেমি’র আউটলেটগুলো যেন উৎসবের জায়গায় পরিণত হয়েছে। এই উদযাপনকে আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য ব্যাকপ্যাক, হেডফোন, ব্যাক কভার, স্ক্রিন প্রটেক্টরসহ নানা ধরনের আকর্ষণীয় গিফটের ব্যবস্থা রেখেছে রিয়েলমি। পছন্দের শীর্ষে থাকা রিয়েলমি নোট ৫০ ডিভাইসটিকে নিজের দখলে নিতে ঢাকার মিরপুর, গাজীপুর, সিলেট এবং চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার আউটলেটে দেখা গেছে রিয়েলমিপ্রেমী ক্রেতাদের অবিশ্বাস্য লাইন।

প্রতিটি ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও গুণগত মান ধরে রেখে, রিয়েলমি নোট ৫০ টেকপ্রেমীদের দিচ্ছে আকর্ষণীয় সব ফিচারের অফার। এতে রয়েছে আইপি৫৪ রেটিং এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, আরও রয়েছে দুই ধরনের মসৃণ ব্যাক কভার ডিজাইন এবং ৭.৯৯ মিলি মিটারের একটি পাতলা বডি, যা ফোনের ব্যবহারকারীকে দেয় এক ধরনের আরামদায়ক অভিজ্ঞতা। ফোনটির ৬.৭৪-ইঞ্চির ফুল-স্ক্রিন ডিসপ্লেতে রয়েছে অসাধারণ ৯০.৩% স্ক্রিন-টু-বডি রেশিও, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেট এবং ওয়াইড কালার গেমুট, যা স্মার্টফোন ব্যবহারকারীকে দেয় অতুলনীয় ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সের গ্যারান্টি।

অসাধারণ ডিজাইনের এই ডিভাইসে রয়েছে নির্ভরযোগ্যতা ও পারফরম্যান্সের একটি পাওয়ার হাউস। এতে রয়েছে অক্টা-কোর প্রসেসর এবং ঈর্ষণীয় ২৪৫,৩৪৩ আনটুটু বেঞ্চমার্ক স্কোর, যা স্মার্টফোন ইউজারকে ধারাবাহিকভাবে সর্বোচ্চ পারফরম্যান্স পাওয়ার সুযোগ এবং নির্বিঘ্ন মাল্টিটাস্কিংয়ের সক্ষমতা প্রদান করে। ফোনের শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি দেয় ফোনটিকে বাড়তি ব্যবহারের নিশ্চয়তা। মোট কথা, ডিজাইন ও কার্যকারিতার প্রতিটি দিক থেকে নির্ভরযোগ্যতা ও গুণগত মান ধরে রেখে, এই ডিভাইসটি যে কোনো কাজের জন্য একটি অবিচল সঙ্গী হিসেবে নিজের অবস্থানকে ধরে রাখে।

টেকপ্রেমীরা রিয়েলমি নোট ৫০ এর ৪ জিবি+৬৪ জিবি ভ্যারিয়েন্ট পাচ্ছেন মাত্র ১০,৯৯৯ টাকার আকর্ষণীয় দামে। অন্যদিকে ৪ জিবি+১২৮ জিবি ভ্যারিয়েন্টটি পাচ্ছেন মাত্র ১১,৯৯৯ টাকায়। এছাড়াও, ফোনটির ৪ জিবি+৬৪ জিবি ভেরিয়েন্টটি ব্যবহারকারীরা Pickaboo.com -এ বিশেষ অফারে পাচ্ছেন মাত্র ১০,৪৯৯ টাকায় অথবা ৬ মাসের ইএমআই এর মাধ্যমে কেনার সুযোগ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে এবং রিয়েলমি নোট ৫০ স্মার্টফোনটি কিনতে, যেতে পারেন এই লিঙ্কেঃ https://www.pickaboo.com/product-detail/realme-note-50-4gb-64gb/।

Sunny / Sunny

শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত

রূপায়ণ সিটি উত্তরায় চলছে তিন দিনব্যাপী স্পট বুকিং কার্নিভাল

রামেক হাসপাতালে আনসারের অভিযানে ৪ চোর আটক,৬ টি মোবাইল ফোন উদ্ধার

এডিপি বাস্তবায়নে শীর্ষে বিএডিসি, ঐতিহ্য ধরে রাখার নির্দেশ

লাওসে এশিয়া ন্যাশনাল ওয়াটার কনসালটেটিভ মিটিংয়ে এমপি মিলন

বিটাকে সনদ বিতরণী ও জব ফেয়ার: প্রশিক্ষণ শেষে চাকরি পেলেন অর্ধশতাধিক তরুণ-তরুণী

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন