বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধিতে ‘এক্সপেডাইট সিলেক্ট’ চালুর লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং জেপি মরগান চেজ ব্যাংকের মধ্যে চুক্তি
ইনওয়ার্ড এবং আউটওয়ার্ড রেমিট্যান্স সহজতর করতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক জেপি মরগান চেজের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি.। জেপি মরগানের ‘এক্সপেডাইট সিলেক্ট রিসিট’ নামক সুবিধার মাধ্যমে এখন থেকে গ্রাহকরা সহজেই ৪০টি ভিন্ন মুদ্রায় রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন। এই ব্যাংক-টু-ব্যাংক প্রক্রিয়ার ফলে বাংলাদেশে গ্রাহকদের ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টে সহজে এবং দ্রুত টাকা চলে আসবে। এই সেবাটি চালুর লক্ষ্যে ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক এবং জেপি মরগানের মধ্যে চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে ব্র্যাক ব্যাংক জেপি মরগান ‘এক্সপেডাইট সিলেক্ট পেমেন্টস’ সেবাটির সাথেও যুক্ত হয়, যেটির মাধ্যমে বিশ্বব্যাপী ১২০টি ভিন্ন মুদ্রায় পেমেন্ট করা যায়।
এই নিরাপদ এবং আন্তর্জাতিক পেমেন্ট সুবিধার মাধ্যমে ব্র্যাক ব্যাংক পিএলসি রেমিট্যান্স সুবিধাভোগীদের দোরগোড়ায় দ্রুত ও ঝামেলাহীন রেমিট্যান্স সেবা পৌঁছে দিতে যাচ্ছে। এই ইনওয়ার্ড রেমিট্যান্স সুবিধাটি বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের বৈদেশিক মুদ্রা প্রবাহ বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখবে।
চুক্তি-স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ট্রেজারি অ্যান্ড এফআই মো. শাহীন ইকবাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। জেপি মরগানের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড গ্লোবাল হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ (এফআইজি) সেলস ফর পেমেন্টস কিয়াট সেং লিম, এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এপিএসি প্রোডাক্ট সলিউশনস স্পেশালিস্ট শিবু থমাস এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব জেপি মরগান চেজ ব্যাংক অ্যাট বাংলাদেশ অফিস সাজ্জাদ আনাম।
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত