ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের মধ্যে সমঝোতা চুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ পরিবেশ কেন্দ্র (যাহার নিবন্ধিত নামঃ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি) এর মধ্যে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
উভয় পক্ষ পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নাগরিক বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র গবেষণায় একে অপরকে সহযোগিতা করবে। উভয়পক্ষ যৌথভাবে অথবা একে অপরের সহযোগী হয়ে বৈজ্ঞানিক সেমিনার, কর্মশালা, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচির আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজ্যিকাল সায়েন্স অনুষদের ডীন প্রফেসর ড. এ কে এম মাহবুব হাসান। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান ড. মোঃ হারুনর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. এজেএম আবদুর রউফ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাবেক মহাপরিচালক জনাব মোহাম্মাদ আবদুল ওয়াজেদ,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োলজ্যিকাল সায়েন্স অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. আবদুল জব্বার হাওলাদার, বাংলাদেশ পরিবেশ কেন্দ্র এর চেয়ারম্যান মূর্তজা সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ড. মোঃ জসীম উদ্দিন।
এছাড়াও বাংলাদেশ পরিবেশ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন ডিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোঃ শোয়েইব চৌধুরী, মাসুমা চৌধুরী, মোঃ মেহেদী হাসান, মীর মোহাম্মাদ আলী, মুহাম্মদ জামাল হোসাইন এবং বিপ্লব হোসাইন খান। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের শিক্ষক, পিএইডি গবেষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,ইনস্টিটিউট অব ট্রপিক্যাল ইকোলজি এন্ড বায়োডাইভারসিটি (যার বাংলা নাম বাংলাদেশ পরিবেশ কেন্দ্র) দীর্ঘদিন ধরে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য, নাগরিক বিজ্ঞান এবং বাস্তুশাস্ত্র নিয়ে গবেষনা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই গবেষণা কার্যক্রম আরো ব্যপকভাবে করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা,পানি ও পরিবেশ বিভাগের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত