ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-৩-২০২৪ দুপুর ৪:১৯

রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা যাওয়া স্ত্রী-সন্তানসহ কাস্টমস কর্মকর্তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। তারা হলেন, শুল্ক সহকার‌ী রাজস্ব কর্মকর্তা শাহজালাল উদ্দিন, তার স্ত্রী মেহেরুন নেসা জাহান ও তা‌দের সন্তান ফাইরুজ কাশেম জামিরা।

শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন।

নিহত রাজস্ব কর্মকর্তার শ্বশুর মুক্তার আলম হিলালী বলেন, আমার মেয়ে জামাই ও তার সাড়ে তিন বছরের মেয়ের মরদেহ জেলা প্রশাসন আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাদের মরদেহ নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়া থানা এলাকার উদ্দেশে রওনা হয়েছি।

তিনি বলেন, আমার মেয়ে স্বামী ও সন্তানকে নিয়ে কেরাণীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় বসবাস করত। কক্সবাজারের রামুতে এবং পরে উখিয়ায় জানাজা শেষে তাদের দাফন করা হবে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

শেখ হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়ার টার্মিনাল চুনকুটিয়ায় স্থানান্তর