ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ইবির পরিবহনে বহিরাগত তুলতে নিষেধ করায় শিক্ষার্থী লাঞ্ছিত


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৩-৩-২০২৪ বিকাল ৬:৪

বহিরাগত যাত্রী তুলতে নিষেধ করায় বিশ্ববিদ্যালয়ের বাস ড্রাইভার ও হেলপার কর্তৃক অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের শিকার হয়েছেন এক শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের নিয়মিত ছাত্র।রবিবার (৩ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও প্রক্টর বরাবর অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।অভিযোগপত্র সূত্রে জানা যায়, শনিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় কুষ্টিয়া থেকে ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে মজমপুর থেকে ‘নিউ এসবি সুপার ডিলাক্স’ যার নাম্বার প্লেট (ঢাকা মেট্রো-ব ১৪৭৪৯৫) নামে একটি বাসে উঠি। বাসে উঠার পর দেখতে পাই তারা বহিরাগত যাত্রীদের কে বাসে তুলছে, পরে আমি বহিরাগতদের তুলতে নিষেধ করি এবং দ্রুত গাড়ি ছেড়ে যাওয়ার কথা বললে বাসের হেলপার আমাকে খুব অশ্লীল ভাষায় আমার বাবা-মা তুলে গালিগালাজ শুরু করে।এক পর্যায়ে আমাকে জোর করে বাস থেকে নামিয়ে দেয়। ভুক্তভোগী শিক্ষার্থী সানি আহমেদ মিথুনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বাসে ওঠে দেখি বহিরাগত তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য বললে অশালীন ভাষায় গালি দেয়।আমাকে ড্রাইভার ও হেলপার ধরে মারধর করে। এই বিষয়ে অভিযোগপত্র দেওয়া হয়েছে।এ বিষয়ে ছাত্র উপদেষ্টা বলেন, আমাদের কাছে একটা অভিযোগপত্র এসেছে। ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে কাল সকালে বসব। সত্যতা খুঁজে পেলে ব্যবস্থা নেওয়া হবে।পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি শোনার পর আমি ড্রাইভারের সাথে কথা বলেছি এবং তাকে আমি চার্জ করেছি। এই ড্রাইভার আর আমাদের ক্যাম্পাসে ঢুকবে না। তবে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পূনরায় ঘটলে আমরা কঠোরতর সিদ্ধান্ত নেব।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী