বিয়ের কথা গোপন রেখেছিলেন
কে পপ ব্যান্ড ইউনিকের গায়ক ও কোরীয় অভিনেতা কিম সুং জুকে এত দিন অবিবাহিত বলেই জানতেন অনুরাগীরা। সম্প্রতি চীনের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সুং জু কয়েক বছর আগে বিয়ে করেছেন, তাঁর সন্তানও আছে।
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে ২ মার্চ শনিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সুং জু বিষয়টি স্বীকার করেছেন। সেই সঙ্গে খবরটি আরও আগে না জানানোর জন্য অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই গায়ক।
সুং জু লিখেছেন, ‘হঠাৎ করে খবরটি পড়ে অনেকে অবাক হয়েছেন, আমি নিজেকে সততার সঙ্গে নিজেকে উপস্থাপন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি।’
তাঁর ভাষ্যে, ‘আমি খুব শিগগির অনুরাগীদের বিষয়টি জানাতে চেয়েছিলাম। তবে বিষয়টি নিয়ে সতর্কতার জন্য আমি জানাতে পারিনি। আমি এখন বলতে চাই, একজন বাবা ও স্বামী হিসেবে পরিবারের সঙ্গে এগিয়ে যাব।’
তবে কবে বিয়ে করেছন তা খোলাসা করেননি সুং জু।২০১৪ সাল থেকে কোরীয়–চীনের ইউনিক ব্যান্ডে গান করছেন সুং জু। ২০১৬ সালে ‘ম্যাজিক্যাল স্পেস টাইম’ ধারাবাহিক দিয়ে অভিনয়েও নাম লেখান সুং জু। ‘লাভ আপ টু ইউর নেম’, ‘মাই সিক্রেট টেরিয়াস’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।
Israt / Israt
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’
আবারও স্থগিত কাভিশের কনসার্ট
‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়
বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান
বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা
মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান
ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ
‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের