তালেবানের কাবুল দখল নিয়ে যা বললেন তসলিমা নাসরিন
তালেবানের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। রোববার তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
আশরাফ গানি দেশত্যাগের পর প্রেসিডেন্ট প্যালেসের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। কাবুলে থাকা তালেবানের শীর্ষ দুই কমান্ডার রয়টার্সকে বলেন, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছাড়ার পর তারা প্যালেসের নিয়ন্ত্রণ নেয়।
এ অবস্থায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন ভারতে বসবাসরত বাংলাদেশি আলোচিত লেখিকা তসলিমা নাসরিন। তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-
তসলিমা লিখেন, আমেরিকা কত যে বিলিয়ন ডলার খরচ করে আফগান আর্মিকে প্রশিক্ষণ দিল, কী লাভ হলো! তালিবানের এক তুড়িতে উড়ে গেল সব। প্রেসিডেন্ট পালিয়েছেন। আর্মি লাপাত্তা। বিলিয়ন ডলারের অপচয়। ওদিকে পাকিস্তানকেও এতকাল সন্ত্রাসী দমনের জন্য বছর বছর বিলিয়ন ডলার দিয়েছে আমেরিকা।
‘পাকিস্তান কী করেছে? হাজার হাজার মাদ্রাসায় বাচ্চাদের শিখিয়েছে আফগানিস্তানে গিয়ে জিহাদ করার জন্য। পাকিস্তানের মসজিদগুলোতেও জিহাদ করার জন্য মগজ ধোলাই করা হয়েছে। তালিবানদের সঙ্গে এখন আফগানিস্তান দখলের লড়াই করছে পাকিস্তানি জিহাদিরা।’
তিনি আরো লিখেন, আফগানিস্তানে আমেরিকার সৈন্য যখন ছিল, তালিবানদের আশ্রয় দিয়েছিল পাকিস্তান। তালিবানের জন্মদাতাই তো পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই। শুনছি এখনকার তালিবান নাকি আগের তালিবানের মতো নয়। এরা নাকি আগের কট্টরপন্থী ত্যাগ করেছে। ত্যাগ করলেও ইসলাম তো তার কট্টরপন্থী ত্যাগ করেনি। তালিবান তো দেশ চালাবে ইসলামের আদর্শেই।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক