‘আমেরিকানদের বাঁচিয়েছি, এখন তারা আমাদের ছেড়ে চলে গেছে’
দুই সপ্তাহের মধ্যেই আফগানিস্তানের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনামাফিক নিজেদেরকে সরিয়ে নেয়ার আগেই ক্ষমতা দখল করেছে তারা। এমন অবস্থায় মহাবিপাকে পড়েছেন ও আতঙ্কে রয়েছেন এতদিন মার্কিন সেনাদের সঙ্গে কাজ করা আফগানরা।
গত দুই দশক ধরে যারা অনুবাদক হিসেবে মার্কিন সেনাদের সঙ্গে কাজ করেছেন তারা এখন ঘোর বিপদের মুখে রয়েছেন। এমন একজন আক্ষেপ করে বিবিসির সংবাদদাতাকে বলেছেন, ‘আমি আমেরিকানদের জীবন বাঁচিয়েছি। এখন তারা আমাদের ছেড়ে চলে গেছে।’
কাবুলে স্ত্রী সন্তান নিয়ে বাস করেন ওমর (ছদ্মনাম)। তিনি পাঁচ বছর আমেরিকান সেনাদের সঙ্গে অনুবাদক হিসেবে কাজ করেছেন। কিন্তু এখন তিনি একা। তার কথায়, যুক্তরাষ্ট্র তাকে রেখেই চলে গেছে।
ওমর বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছিলেন, যদি তোমরা আমাদের সাথে থাকো আমরাও তোমাদের সাথে থাকবো। তো এখন তারা কোথায়? ২০১৬ সালে আমেরিকান ভিসার জন্য আবেদন করেছিলেন ওমর। কিন্তু যুক্তরাষ্ট্রের দূতাবাস বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য প্রমাণ না থাকার কারণ দেখিয়ে তা প্রত্যাখ্যান করে।
এখন ওমর বিশ্বাস করেন যে তালেবানের ক্ষমতা গ্রহণের পর তাদের মতো যারা এই পেশায় ছিলেন তাদের শাস্তি দেয়া হবে। যদিও তালেবান জানিয়ে দিয়েছে তারা প্রতিশোধ নেবে না। তবে তালেবানের এই ঘোষণায় নিরাপদবোধ করতে পারছেন না তারা।
তিনি বলেন, অনুবাদকের জন্য কোনো ক্ষমা করবে না তালেবান। তারা আগে বলেছিল যে, এসব অনুবাদক হলো মার্কিন সেনাদের কান ও চোখ। তাই তাদের শাস্তি আলাদা হবে।
আক্ষেপ করে ওমর বলেন, ‘একজন দোভাষী হিসেবে আমি অনেক আমেরিকানের জীবন বাঁচিয়েছি। আর আজ তারা সত্যিই আমাকে পিছনে ফেলে দিয়েছে। এখন আমরা নিহত হতে চলেছি।’
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক