বর্ষাকালে পেটের সমস্যায় ভুগছেন? জেনে নিন সমাধান
বর্ষাকালে অনেকেরই পেটের সমস্যা দেখা দেয়। কখনও পেট ভার, কখনও আবার হুট করে পেট খারাপ। চিকিৎসকরা বলছেন, অন্যান্য সময়ের তুলনায় এই সময়ে যদি একটু বেশি সচেতন থাকা যায়, তাহলে পেটের সমস্যা থেকে দূরে থাকা যায়। তবে এর জন্য অবশ্যই মেনে চলতে বিশেষ কিছু নিয়ম।
১. প্রথমেই খেয়াল রাখুন আপনার পানীয় জল ঠিক আছে কি না। খেয়াল রাখুন আপনি যেখানে খাবার পানি রাখেন, সেই পাত্রটি পরিষ্কার কি না। চিকিৎসকরা বলছেন, পেটের রোগের মূল কারণ কিন্তু অশুদ্ধ পানীয় জল।
২. পানি ফিল্টার করে তবেই পান করুন। প্রয়োজনে পানি ফুটিয়ে নিয়ে তারপর পান করতে পারেন। এতে পানি থেকে রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে। পানিতে অল্প পরিমাণ ফিটকিরি বা কপূর ফেলে সেই পানি ব্যবহার করতে পারেন।
৩. বর্ষাকালে বাইরে খাওয়া থেকে একটু বিরত থাকুন। বিশেষ করে এই সময় জাঙ্ক ফুড তো একেবারেই নয়। ঝাল-মশলা খাবার একেবারেই এড়িয়ে চলুন বর্ষাকালে।
৪. চিকিৎসকরা বলছেন, শুধু পানীয় জলই নয়, আপনি যে পানিতে স্নান করেন তার শুদ্ধতার দিকেও নজর রাখুন। কারণ, স্নান বা মুখ ধোয়ার সময়ও এই পানি আপনার শরীরে প্রবেশ করতে পারে।
৫. পেটে সমস্যা হলে মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক ওষুধ খাবেন না। এতে শরীর আরও খারাপ হতে পারে।
৬. পেটের সমস্যা বাড়লে অবশ্যই পরিষ্কার পানিতে ওআরএস মিশিয়ে সেটা পান করুন। এতে শরীরে এনার্জি পাবেন।
৭) শেষমেশ, নিজেই ডাক্তারি করবেন না। বরং সমস্যা বাড়লে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই ওষুধ খান।
প্রীতি / প্রীতি
নিটোরে ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক: ১১ বছরের শিশুর সফল ‘টোটাল ফিমার রিপ্লেসমেন্ট’
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২
ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩
হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২
ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪
ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪
ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই
অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০
আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬
ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯