ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আইএএস কর্মকর্তা হতে চেয়েছিলেন এই তারকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৪ বিকাল ৭:১৩

অভিনয়ে আসতে চাননি বলিউড তারকা রাশি খান্না। শৈশবে আইএএস কর্মকর্তা হওয়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু নিয়তিই তাঁকে অভিনয়ে এনেছে। অভিনয়ের সুবাদে তারকাখ্যাতিও পেয়েছেন তিনি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফারজি’ ওয়েব সিরিজে অভিনয় করে সাড়া ফেলেছেন রাশি খান্না। দর্শকের হৃদয়ে আলোড়ন তুলেছেন ৩৩ বছর বয়সী এই তারকা

১৫ মার্চ মুক্তির অপেক্ষায় থাকা বলিউডের ‘যোদ্ধা’ সিনেমায় অভিনয় করেছেন রাশি খান্না। সিনেমায় সিদ্ধার্থ মালহোত্রার স্ত্রীর চরিত্রে পাওয়া যাবে রাশিকে

 সম্প্রতি ঘটা করে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়েছে। সেই আয়োজনে রাশি বলেছেন, ‘নিয়তিই আমাকে অভিনয়ে এনেছে। আমি সব সময়ই একজন আইএএস কর্মকর্তা হতে চেয়েছি।’ 

এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি শাহরুখ খান, রণবীর কাপুর, হৃতিক রোশন, মহেশবাবু, থালাপতি বিজয়, মহেশ বাবু আর আল্লু অর্জুনের সঙ্গে পর্দায় আসতে চাই।’ 

একতা কাপুর প্রযোজিত ‘দ্য সবরমতি রিপোর্ট’ নামের আরেকটি সিনেমায়ও দেখা যাবে রাশিকে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি পরিচালনা করেছেন রঞ্জন চান্ডেল। রাশির বিপরীতে আছে বিক্রান্ত ম্যাসি

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা