ইবিতে ইইই বিভাগের ১ম আল্যামনাই অনুষ্ঠিত
ইবিতে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের সিলভার জুবলী ও ১ম অ্যালামনাই পূণর্মিলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।৯মার্চ শনিবার সকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বর্ণাঢ্য সিলভার জুবলী ও ১ম অ্যালামনাই পূণর্মিলন-২০২৪ অনুষ্ঠান শুরু হয়। ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সিলভার জুবলী ও ১ম অ্যালামনাই পূণর্মিলন-২০২৪ এর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মঞ্জরুল হক। স্বাগত বক্তব্য ও বিভাগের অতীত ও বর্তমান কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশন করেন বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ নজিবুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. সেলিনা নাসরীনসহ বিভাগের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং অ্যালামনাই সদস্যদের পরিবারবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী উম্মে তাপসি রাবেয়া ও তাপস। উল্লেখ্য যে, সকালে ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে সিলভার জুবলি ও ১ম এলামনাই ২০২৪ উপলক্ষে ক্যাম্পাসের মধ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় মৃত্যুঞ্জয়ী মুজিব মুরালে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিকালে টিএসসিসি এর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা