কেউ চায় না আফগানিস্তান সন্ত্রাসের প্রজনন স্থল হোক : বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কেউ চায় না আফগানিস্তান সন্ত্রাসের ‘প্রজনন স্থলে’ পরিণত হোক। দেশটির কোবরা কমিটির সঙ্গে একটি জরুরি বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। সোমবার বিবিসি এ খবর জানিয়েছে।
এমন এক সময় বরিস জনসন এ মন্তব্য করলেন যখন আফগানিস্তানে আশরাফ ঘানি সরকারকে হটিয়ে কাবুলের পুরোপুরি দখল নেয়ার প্রক্রিয়ায় রয়েছে তালেবানরা।
বরিস জনসন বলেন, পরিস্থিতি খুবই জটিল এবং ভবিষ্যতে আরো জটিল হতে পারে। আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী বুধবার যুক্তরাজ্য পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
তালেবানরা আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ নেয়ার সার্বিক প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
বরিস জনসন জানান, ব্রিটিশদের এবং ২০ বছর আফগানিস্তানে যুদ্ধ চলাকালে যারা তাদের সহায়তা করেছেন, তাদেরকে যত দ্রুত সম্ভব বের করে আনার বিষয়টি প্রাধান্য দেয়া হবে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক