ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

পরিণীতিকে নিয়ে সত্যিটা জানা গেল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৪:৫৫

বিয়ের পর থেকে বলিউড তারকাদের মা হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয়। ব্যতিক্রম হয়নি পরিণীতি চোপড়ার ক্ষেত্রেও। গত সেপ্টেম্বরেই রাঘব চাড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবন্ধ হন অভিনেত্রী। 

কয়েক দিন ধরে পরিণীতির মা হওয়ার গুঞ্জন আরও জোরেশোরে শোনা যাচ্ছে। এবার এ বিষয়ে নতুন খবর জানাল বলিউড হাঙ্গামা।এই ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পরিণীতির মা হওয়ার খবর পুরোপুরি গুজব। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র বলিউড হাঙ্গামাকে এ খবর জানিয়েছে। 

সূত্রটি আরও জানিয়েছে, পরিণীতি এখন অভিনয় নিয়ে ব্যস্ত। কাজের প্রয়োজনে এ শহর থেকে ও শহরে ঘুরে বেড়াতে হচ্ছে। তিনি ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের গুজবে বিরক্ত।

পরিণীতিকে সামনে দেখা যাবে ইমতিয়াজ আলীর নতুন সিনেমায়। ‘অমর সিং চামকিলা’ নামের ছবিটির নামভূমিকায় অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ। সিনেমাটি আগামী ১২ এপ্রিল নেটফ্লিক্সে মুক্তি পাবে।

বিয়েসহ অন্যান্য ব্যস্ততায় গত বছর অভিনেত্রীকে সেভাবে পর্দায় পাওয়া যায়নি। একমাত্র ‘মিশন রানীগঞ্জ’ সিনেমা মুক্তি পেয়েছে তাঁর। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটিতে আরও ছিলেন অক্ষয় কুমার।

 

Israt / Israt

আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান

ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

বোকা আমি নাকি এই মন : তমা মির্জা

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’

আবারও স্থগিত কাভিশের কনসার্ট

‘ঐশ্বরিয়া’ অধ্যায় ভুলে সালমানের পাশে বিবেক ওবেরয়

বিয়েতে অহেতুক খরচ না করে সেই টাকা অসহায়দের দিন : শ্রুতি হাসান

বাংলাদেশ বেতারের বাণিজ্যিক কার্যক্রমে উপস্থাপনা বিভাগে অসংগতির অবসান চান উপস্থাপক-উপস্থাপিকারা

মেকআপ ছাড়া ছবির সঙ্গে যা লিখলেন সাদিয়া আয়মান

ফের ভিকির সিরিজে তৌসিফ, সঙ্গে নতুন মুখ

‘গানের পথে দেখা’ হলো রূপঙ্কর ও জয়ের

নীল জলরাশির প্রেমে পারশা