ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কোথায় আছেন আশরাফ ঘানি?


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ১:৫৩

কাবুল দখলের প্রেক্ষাপটে আফগানিস্তান ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ইতোমধ্যে কাবুলে প্রেসিডেন্ট ভবন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। প্রশ্ন উঠছে, এখন কোথায় আছেন আশরাফ ঘানি? তিনি কি পশ্চিমা মিত্রদের কারো কাছে আশ্রয় নিয়েছেন, নাকি প্রতিবেশি কোনো দেশে?

কাবুল ছাড়াও আফগানিস্তানের অধিকাংশ জেলা এখন তালেবানদের দখলে। কাবুলে তালেবানদের প্রবেশের পর সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক আফগান দেশ ছাড়তে বিমানবন্দরে জড়ো হতে শুরু করেন। এতে এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।

হেলিকপ্টার দিয়ে মার্কিন দূতাবাস থেকে কর্মকর্তা কর্মচারীদের সরিয়ে নেয়া হয়। আল জাজিরা জানিয়েছে, দূতাবাস ভবন থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কর্মকর্তারা গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলছেন।

যুক্তরাষ্ট্র ছাড়াও অন্য অনেক দেশ কাবুলে তাদের দূতাবাস থেকে লোকজনকে সরিয়ে নিচ্ছে। অনেক আফগানের শঙ্কা, তালেবানরা আবারও তাদের দেশে নির্মম শাসন জারি করবে।

রোববার যখন তালেবানরা ক্রমে কাবুল দখলে নিচ্ছিল, তখনই দেশ ছেড়ে পালান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এ নিয়ে তার সরকারের কর্মকর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ রয়েছে। কারণ, তারা পড়েছেন চরম বিপাকে।

আফগানিস্তান সরকারের হয়ে কাজ করা জাতীয় পুনর্মিলন কাউন্সিলের প্রধান আব্দুল্লাহ আব্দুল্লাহ বলেন, ‘আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন; দেশকে কঠিন পরিস্থিতিতে রেখেই তিনি দেশ ছেড়েছেন।’ তিনি অভিশাপ দেয়ার সুরে বলেন, ‘আল্লাহ তার এ কৃতকর্মের হিসেব চাইবেন।’

পরে আশরাফ ঘানি এক ফেসবুক পোস্টে লিখেন, কাবুলে রক্তপাত এড়াতেই তিনি দেশ ছেড়েছেন। তবে তিনি কোথায় আছেন, সে কথা জানাননি। স্থানীয় গণমাধ্যম বলছে, প্রতিবেশি তাজিকিস্তানে পালিয়ে গেছেন ঘানি।

যদি তিনি দেশে থাকতেন, তাহলে কি হতো, সে সম্পর্কে আশরাফ ঘানি লিখেছেন, ‘অগণিত দেশপ্রেমিক শহীদ হতেন এবং কাবুল ধংস হয়ে যেতো।’

তিনি লিখেন, ‘তালেবানরা জয়ী হয়েছেন। এবার দেশের মানুষের রক্ষা করা, তাদের সম্পদ ও সম্মান রক্ষার দায়িত্বও এখন তালেবানের।’

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮