ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ইবিতে প্রথমবার ৩৩ শিক্ষার্থী পেল ডিনস্ অ্যাওয়ার্ড


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১২:২৯

প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্নাতক পর্যায়ে ৩৩ জন শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। আটটি অনুষদের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাঝে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়।রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ সময় কৃতি শিক্ষার্থীদের পদক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।ডিনস অ্যাওয়ার্ড লিস্ট-২০২৪ এর আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো: সাইফুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোছা: কামরুন্নাহার, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী ও কর্মকর্তারা।অ্যাওয়ার্ড প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন, আইন অনুষদের মধ্য থেকে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের জামাল উদ্দীন, শারমিন আক্তার, আরিফুল ইসলাম ও আব্দুল হালিম।সামাজিক বিজ্ঞান অনুষদের মধ্য থেকে অর্থনীতি বিভাগের জুয়েল রানা, সুপ্রীতি দত্ত তমা ও শামীম হোসাইন এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের নাফিউল মুইদ।থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের মধ্য থেকে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের রাকিবুল্লাহ ও জামিলুর রহমান এবং আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কামরুল ইসলাম ও আনিসুর রহমান।ব্যবসায় অনুষদের মধ্য থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইসমাইল হোসেন, মাহমুদুল হাসান ও জান্নাতুল ফেরদৌস মীম এবং মার্কেটিং বিভাগের ইমতিয়াজ আহমেদ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তানভীর আহমেদ তন্ময় ও মুজতবা রাফিদ হাসান এবং একাউন্টিং ও ইনফর্মেশন সিস্টেম বিভাগের মোঃ আলাউদ্দিন।ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের মধ্য থেকে এ্যাপলাইড ক্যামিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ খালেদ হোসেন শিশির ও সংগীতা রানী অধিকারী, এবং ইলেকট্রিকাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সৌরভ সিকদার।জীববিজ্ঞান অনুষদের মধ্য থেকে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আবু রেজা ও উম্মে আসমা কেয়া এবং ফার্মেসি বিভাগের আফিয়া ইবনাত সিমকি ও সজনী খাতুন।বিজ্ঞান অনুষদের মধ্য থেকে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের উম্মে হাবিবা তিনি ও মাহমুদা হোসান গনিত বিভাগের আফিদা সুলতানা এবং পরিসংখ্যান বিভাগের জীবন কর্মকার।কলা অনুষদের মধ্য থেকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মাহমুদুল হাসান আয়সাল, আরিফুর রহমান ও শাহীন হোসেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, যে কোনও অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রাপককে যেমন দায়িত্ববান করে ঠিক তেমনি প্রাপককে এর পাশাপাশি প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে উদ্দীপিত করে। যারা ডিনস অ্যাওয়ার্ড পেল আমরা তাদের আলোর পথ দেখালাম। এই পথ বেয়ে ভবিষ্যতে যাত্রার জন্য তাদেরকে আমরা তৈরি করে দিলাম। কিন্তু সেই যাত্রায় নিজের কমিটমেন্ট দিয়ে এই স্বার্থকতা গড়ে তুলতে হবে। আজকে যারা ডিনস অ্যাওয়ার্ড যারা পেয়েছেন তাদেরকে গর্ব করতে বলি তবে কখনো যেন অংহবোধে তাড়িত না হই।অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী জামাল উদ্দীন বলেন, ‘কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী বন্ধুদের প্রতি। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমার প্রাণপ্রিয় বিভাগ ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট এর সম্মানিত শিক্ষকদের প্রতি। তাদের অনুপ্রেরণা এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই আমরা আমাদের সাফল্য গাঁথা রচনা করতে পেরেছি। আসলে এই দিনটি আমার জীবনে একটি বিশেষ দিন হয়ে থাকবে এবং আগামী দিনে আমার পথ চলার পাথেয় হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

‎জবিতে বৃহস্পতিবার সব ক্লাস অনলাইনে; জ্বালানি ব্যয় কমাতে প্রশাসনের সিদ্ধান্ত

রাবিতে শিক্ষার্থীর ওপর ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে বিক্ষোভ

শিবিরের 'গুপ্ত রাজনীতি' নিষিদ্ধের দাবিতে রাবিতে ছাত্রদলের দেয়াল লিখন

রাবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে বহিরাগত নিয়ে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে ৬ শিক্ষার্থী বহিষ্কার

পবিপ্রবিতে ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রাবিতে মুক্তিযুদ্ধের সময়ের মর্টারশেল উদ্ধার

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

জাতীয় কৃষি উন্নয়নের নির্ভরতার নাম শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

আজ শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা

এসএসসি পরীক্ষার্থীদের ভয় মুক্ত থাকতে বললেন মন্ত্রী-উপদেষ্টা

চবিতে ‘ক্যারিয়ার সামিট কানেক্ট ২০২৬’ অনুষ্ঠিত, ক্যারিয়ার পরিকল্পনায় বাস্তবধর্মী দিকনির্দেশনা