ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিমাগো র‌্যাঙ্কিংয়ে নাম নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৬-৩-২০২৪ দুপুর ১২:১৮

স্পেনের গবেষণা প্রতিষ্ঠান সিমাগো ইনস্টিটিউশনস চলতি বছর ২০২৪ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে নাম নেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের৷ এবার ইউনিভার্সিটির ক্যাটাগরিতে বাংলাদেশের ৪১টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। 

এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশের ৪ হাজার ৭৬২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে প্রতিবছরের মার্চ মাসে এই র‌্যাঙ্কিং প্রকাশ করে স্পেনের গবেষণা প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ‘বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং’-এ বাংলাদেশ থেকে প্রথম ‘বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’। গতবছরের র‌্যাঙ্কিংয়েও এই বিশ্ববিদ্যালয়টি তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল।

এরপর দ্বিতীয় সেরা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় সেরা স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ৷ র‌্যাঙ্কিংয়ে এরপর রয়েছে যথাক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়৷

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাস্টার্সের এক শিক্ষার্থী বলেন ক্ষোভ প্রকাশ করে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় এই র‍্যাঙ্কিংয়ে নাম থাকবে কিভাবে আমাদের গবেষণার জন্য নেই পর্যাপ্ত ল্যাব ও বাজেট। আমাদের গুএিকয়েক শিক্ষকরা গবেষনায় আগ্রহী হলেও অধিকাংশই শিক্ষকরাজনীতি নিয়ে ব্যস্ত। আমাদের বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষার মান উন্নত যতদিন না হবে ততদিনে এসব র‍্যাঙ্কিংয়ে আমরা স্থান পাবো না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, সিমাগো র‍্যাঙ্কিংয়ে অনেক নামি-দামি বিশ্ববিদ্যালয়ের নাম আসেনি, সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় নতুন এবং আমি যেহেতু নতুন উপাচার্য হিসাবে যোগদান করেছি অবশ্যই এ বিষয়ে পরবর্তীতে খেয়াল রাখবো৷ র‍্যাঙ্কিংয়ে নাম আসার জন্য গবেষণায় বরাদ্দ বৃদ্ধি ও প্রণোদনা প্রদান করা হবে৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?