ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চাকা আঁকড়ে পালানোর চেষ্টা, উড়ন্ত বিমান থেকে পড়ে দুই আফগানের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৫:২৩

আফগানিস্তানে আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে দুই আফগানের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান। কিন্তু বিমান আকাশে উড়ার পরই ছিটকে পড়েন তারা। খবর আনন্দবাজার অনলাইনের।

ইতোমধ্যে কাবুল বিমানবন্দরের এ মর্মান্তিক দুর্ঘটনার ভিডিও ফুটেজ সামনে এসেছে। এতে দেখা যাচ্ছে, কয়েকশো মানুষ প্রাণপণে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। ছুটছেন বিমানের পাশে। বিমানের চাকা গড়াতে শুরু করার পরও তাদের কেউ কেউ বিমানের জানালা আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন। সম্ভবত, সে সময়ই ওই দু’জন বিমানের চাকা আঁকড়ে ধরেছিলেন বলে মনে করা হচ্ছে।

রোববার দুপুর থেকে কাবুলে তালিবান প্রবেশ করতেই ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলিও ছোড়ের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে।

এ পরিস্থিতিতে সোমবার দুপুরে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় কাবুলের ফ্লাইট। এর জেরে আফগানিস্তানের রাজধানী শহরে আটকে থাকা ভারতীয়দের কীভাবে দেশে ফিরিয়ে আনা হবে, তা নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। কাবুলের ফ্লাইট বন্ধ হওয়ায় আপাতত হামিদ কারজাই বিমানবন্দরে কোনও বিমানই অবতরণ করতে পারবে না। ছাড়বে না কোনও বিমানও।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮