ইবিথানায় ভয়াবহ আগুন,ইফতার হলোনা আফাজ খানের
কুষ্টিয়া জেলার ইবিথানা থানাধীন বিষ্ণুদিয়া গ্রামে ভয়াবহ আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।১৭ মার্চ বিকাল তিনটার দিকে এমন ঘটনা ঘটেছে বলে জানা যায।পারিবারিক সূত্রে জানা যায়,চুলা থেকে সৃষ্ট আগুনে ছাই হলো হতদরিদ্র অসহায় আফাজ খাঁর বসতবাড়ি।ভুক্তভোগী গৃহকর্তার নাম আফাজ খাঁ (৩৮)।গৃহকত্রী পরিবারের সদস্যদের ইফতারের ছোলা রান্না করতে চুলা জ্বালানোর জন্য চুলায় জ্বালানি দিয়ে পাশের বাড়ি থেকে গ্যাস লাইট আনতে যায়। এসময় চুলায় ভোররাতে সেহেরী রান্নার ছাই গরম থাকায় ইতোমধ্যেই তাতে আগুন ধরে যায়। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে।গৃহকত্রী গ্যাস লাইট নিয়ে ফিরতেই দেখেন পুরো বাড়িতে আগুন দাও দাও করে জ্বলছে। পরে স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরো বসতবাড়ি পুড়ে ছাই।পুড়তে বাদ পড়েনি সাহায্য পাওয়া গরুটিও। সব হারিয়ে এখন নিঃস্ব পরিবারটি।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু