অল্টারনেটিভ চিকিৎসকদের সার্কুলারের দাবিতে মানববন্ধন
সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হতে পাসকৃত বিএ এম এস ও বিউএমএস চিকিৎসকেরা অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এর অধীনে HPNSP প্রকল্পের আওতাধীন ৩৮ টি শূন্য পদে ৯ম গ্রেড এ দ্রুত সার্কুলার বাস্তবায়নের জন্য চিকিৎসকদের দাবী আদায়ের সংগঠন " চাকরি বাস্তবায়ন কমিটি ( এএমসি)'র ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনানীও আয়ুর্বেদিক চিকিৎসকদের পেশাজীবী সংগঠন স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ এর সাবেক সফল সভাপতি ডা. আ.জ.ম দৌলত আল মামুন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কলেজের প্রভাষক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল উক্ত মানববন্ধন কর্মসূচিকে সমর্থন ও সংহতি প্রকাশ করেন।এছাড়াও স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ এর বর্তমান মহাসচিব ডা. খন্দকার ফারুক আহমেদ উক্ত কর্মসূচিতে উপস্থিত হয়ে অতি দ্রুতশূন্য পদে সার্কুলার বাস্তবায়নের জন্য বক্তব্য প্রদান করেন।
এছাড়াও এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন সরকারি ইউনিয়নে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্র সংসদ এর ভিপি ডা.আব্দুল্লাহ আল মাহমুদ অনিক, জি এস মো: ইকবাল হোসেন, এজিএস শাহিন আহমেদ, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ, ইন্টার্ণী চিকিৎসকদের সংগঠন এর সভাপতি ডা. জান্নাতুল ফেরদৌস সিয়াম ও সাধারণ সম্পাদক ইমাম আব্দুল্লাহ সহ অনেকে।
বক্তব্যে চিকিৎসরা বলেন, সরকারি চাকরি তাদের প্রাণের দাবি, তাদের সাংবিধানিক অধিকার। ইউনিয়ান আয়ূর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসার মান উন্নয়নের যখন জননেত্রী শেখ হাসিনা সরকার কাজ করছে ঠিক সেই মুহূর্তে আমলা তান্ত্রিক জটিলতার কারণে অল্টারনেটিভ মেডিকেল কেয়ার এর অধীনে HPNSP প্রকল্পের আওতাধীন ৩৮ টি পদে সার্কুলার হচ্ছে না অথচ এই জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাবে। যদি দ্রুত সার্কুলার ব্যবস্থা না করা হয় তাহলে উক্ত পদগুলোতে আর কোনদিন সার্কুলার সম্ভব হবে না। ইউনানী, আয়ুর্বেদিকও হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার এস সেক্টর এ এখন পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় ৩০০ জন মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হসপিটাল ও মেডিকেল কলেজগুলোতে এই প্রকল্পের অধীনে চাকরিরত রয়েছেন। স্বাস্থ্য ব্যবস্থা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য চিরায়ত চিকিৎসা ব্যবস্থা তথা ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিককে মূলধারায় আনবার জন্য যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার বলছেন এই সেক্টরের উন্নয়নের জন্য ঠিক তখনই কিছু আমলা তাদের নিজের স্বার্থের জন্য বিভিন্ন জটিলতা তৈরি করে এই সার্কুলার যেন না হয় তার পায় তারা করছেন ।
প্রকাশ থাকে যে, এই সেক্টরে এখন পর্যন্ত কোন রাজস্বের চাকরি না থাকায় একমাত্র এই প্রকল্পের চাকরি চিকিৎসকদের রুটি রোজগারের ব্যবস্থা, ইতিমধ্যে অনেক চিকিৎসক নিয়মিত সার্কুলার না হওয়ায় সরকারি চাকরির বয়স হারিয়েছেন, অনেকেই হারানোর পথে। তাই চিকিৎসকরা বলেন, দ্রুত সার্কুলার এখন সময়ের দাবি, আগামী ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে সংগঠনের সভাপতি ডা: শরিফুল ইসলাম লিমন বলেন, যদি ৭২ ঘণ্টার মধ্যে আশু কোন পদক্ষেপ না নেওয়া হয় তবে আন্দোলন আরও বেগবান করা হবে।উক্ত মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন, সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাকরি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ডা. বাইজিদ মিয়া। তিনি বলেন, দীর্ঘ দুই বছর এই প্রকল্পের অধীনে ৩৮ টি শূন্য পদে সার্কুলারের জন্য বারবার স্বাস্থ্য অধিদপ্তরে গেয়েছি, স্বাস্থ্য অধিদপ্তরের এএমসি লাইন ডিরেক্টর, ডিপিএম সকলেই আশ্বস্ত করেছেন বারংবার কিন্তু কাজের বেলায় শূন্য, এখন প্রকল্পের মেয়াদ প্রায় শেষ, অতি দ্রুত সার্কুলার না হলে এই পদগুলোতে আর সার্কুলার দেয়া সম্ভব হবে না, ফলে চিকিৎসকরা তাদের কাঙ্ক্ষিত চাকরি পাবেনা ফলে সেক্টরের বেকারত্ব বাড়বে, তাই অতি দ্রুত সার্কুলার এখন সময়ের দাবি।
এছাড়া উক্ত কর্মসূচিতে চিকিৎসকদের পাশাপাশি সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এর শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর
রিদম গ্রুপ ও মানিপল হসপিটালসের চুক্তিতে বাংলাদেশ-ভারত ট্যুরিজমে নতুন গতি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হলেন অধ্যাপক নজরুল ইসলাম
এপ্রিলে প্রতিদিন গড়ে হাম শনাক্তের হার ৩৫%, ল্যাবে বাড়ছে চাপ
হঠাৎ হামের প্রকোপ, ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি
পবিত্র ঈদ উল ফিতরের ছুটির মাঝে বিএমইউ’র বহির্বিভাগে পরীক্ষানিরীক্ষা সেবাসহ ৬শত ৮৫ রোগীকে চিকিৎসাসেবা প্রদান
ন্যাশনাল ইন্সটিটিউট অফ কিডনী ডিজিস এ্যান্ড ইউরোলজিতে বিশ্ব কিডনী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
ঢাকা মেডিকেলে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর, চিকিৎসা সেবা বন্ধ
পেশি যত বেশি, মস্তিষ্ক তত তরুণ : গবেষণায় নতুন তথ্য
বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকার অনুমোদন দিল ব্রাজিল
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৮৩৪ জন
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৭