ইবিথানায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজার গাছসহ ১ জন গ্রেফতার
ইবিথানা ও হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্পের বিশেষ অভিযান পরিচালনা কালে ৪ টি কাঁচা তরতাজা গাঁজার গাছসহ একজনকে আটক করেছে ইবিথানা পুলিশ।আটককৃত আসামী হলেন ইবিথানাধীন উজানগ্রাম ইউনিয়ণের মাধপুরের মোঃ হোসেন আলীর ছেলে মোঃ ইসরাফিল ইসলাম(২৮)।থানার এজাহার সূত্রে জানা যায়, ২২/০৩/২৪ইং শুক্রবার আনুমানিক রাত ৩.৩০ মিনিটে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প রাতের নিয়মিত পেট্রোল ডিউটির সময় ইবি থানার হরিনারায়ণপুর বাজারে অবস্থান নেয়।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে
উজানগ্রাম ইউনিয়ণের মাধপুরে মোঃ হোসেন আলীর ছেলে মো ইসরাফিল ইসলাম(২৮)তার চাষকৃত ভুট্টা খেতে ৪ টি তরতাজা ছোট বড় গাঁজা গাছচাষ করছে, এমন খবরে এসআই মোঃ ইউসুফ আলী শাহীন, কেএম ফরহাদ হোসেন, এএসআই মোঃ শরীফ হোসেন এবং মোঃ রাশিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ৩.৩০ মিনিটে উক্ত স্থানে পৌছালে আসামী বুঝতে পেরে পালানোর চেষ্টা করে।পুলিশের বিশেষ আভিযানিক দল কৌশল অবলম্বন করে আসামী মোঃ ইসরাফিল হোসেন কে হাতেনাতে ধরতে সক্ষম হন। আসামীকে মাদকদ্রব্য আইনে জেল হাজতে প্রেরন করা হয়েছে।এই বিষয়ে হরিনারায়ণপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ ইউসুফ আলী শাহীন দৈনিক সকালের সময়কে বলেন,এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকদ্রব্যের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied