ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

পরিকল্পনা সচিবের গাড়িতে বিএনপি নেতাকর্মীদের হামলা-ভাংচুর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ১২:৪১

রাজধানীর চন্দ্রিমা উদ্যানের কর্নারের মোডে পরিকল্পনা বিভাগের সচিব মো. জয়নুল বারীর গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় সচিব ওই গাড়ি পরিকল্পনা কমিশনের দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে এ ভাংচুরের ঘটনা ঘটে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়ে সচিবের গাড়ির সামনের এবং পেছনের সব গ্লাস ভেঙে দিয়েছে। তবে কেউ আহত হননি।

সচিব জয়নুল বারী বলেন, চন্দ্রিমা উদ্যানের কর্নারে আসার পর গাড়ির সামনে হঠাৎ করে বেশকিছু যুবক এসে ভাঙচুর শুরু করে। এসময় আমি কোনো রকমে গাড়ি থেকে নেমে পুলিশের আশ্রয় নেই। তারা গাড়ির সব গ্লাস ভেঙে ফেলছে। গাড়ি থেকে দ্রুত নেমে যাওয়ায় আমার কোনো ক্ষতি হয়নি।

জানা যায়, হামলার সময় সচিব পুলিশ বক্সে আশ্রয় নেন। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে বিএনপি নেতাকর্মীরা পালিয়ে যায়। ততক্ষণে গাড়ির সব গ্লাস ভেঙে ফেলেছে তারা। এরপর আরেকটি গাড়ি এসে সচিবকে পরিকল্পনা কমিশনে নিয়ে যায়।

সকালে বিএনপির মহানগর দক্ষিণ ও উত্তরের নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

জামান / জামান

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী