মানব পাচার হতে উদ্ধার পাওয়া সদস্যকে বিকাশ-এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করবে উইনরক ইন্টারন্যাশনাল
মানব পাচার হতে উদ্ধার পাওয়া নারী এবং পুরুষদের অর্থনৈতিক পুনর্বাসন, জীবনযাত্রার মানোন্নয়ন ও পুনঃপাচার প্রতিরোধে সুইজারল্যান্ড দূতাবাসের সহায়তায়, উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক বাস্তবায়িত ‘আশ্বাস’ প্রকল্পের সাথে আবারো যুক্ত হলো বিকাশ। ২০২৭ সাল পর্যন্ত চলা এই প্রকল্পের আওতায় এবার ৬,০০০ সারভাইবারদের আর্থিক সহায়তা প্রদান করা হবে বিকাশ-এর মাধ্যমে।
এ লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। এসময় উইনরক ইন্টারন্যাশনাল ও আশ্বাস-এর প্রোজেক্ট ডিরেক্টর এবং উইনরক ইন্টারন্যাশনাল-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ দীপ্ত রক্ষিত, বিকাশ-এর ইভিপি ও হেড অব বিজনেস সেলস মাসরুর চৌধুরী, এনজিও পার্টনারশিপ বিভাগের ভিপি নভেরা আয়েশা জামান, উইনরক ইন্টারন্যাশনাল-এর ট্রেনিং অ্যান্ড ইমপ্লয়মেন্ট বিভাগের সিনিয়র ম্যানেজার মোঃ ওমর ফারুক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আশ্বাস প্রকল্পের ১ম পর্যায় ২০১৮-২২ সনে ৪,০০০ সারভাইবারদের সফলভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয় বিকাশ-এর মাধ্যমে। তারই ধারাবাহিকতায়, আগামী ১ জুন ২০২৪ তারিখ থেকে বিকাশ-এর সাথে আশ্বাস প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ‘আশ্বাস’ প্রকল্প মানব পাচারের ভুক্তভোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসন প্রদানের লক্ষ্যে ২০১৮ সাল থেকে কাজ করে যাচ্ছে।
এমএসএম / এমএসএম
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার