ইবিথানা প্রেসক্লাব(ইপিসি)র ইফতার মাহফিল অনুষ্ঠিত
মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যাপক ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ইবিথানা প্রেসক্লাব(ইপিসি)র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১ এপ্রিল সোমবার বিকাল ৫ টায় ইবিথানা প্রেসক্লাব(ইপিসি)র নিজস্ব অফিসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।প্রেসক্লাবের সভাপতি ডক্টর মোঃ শাহনেওয়াজ হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিস)র সভাপতি বিশিষ্ট সাংবাদিক হাজী মোহাম্মদ রাশেদুল ইসলাম বিপ্লব।বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, ইবিথানার ওসি (তদন্ত) মোঃতারেকুল হক,টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলার সভাপতি এবং নিউজ টুয়েন্টিফোরের কুষ্টিয়া জেলা স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান জাহিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান।অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।পবিত্র কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আল আমিন হোসেন।মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন,কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব,ইবিথানার ওসি(তদন্ত)মোঃ তারেকুল হক,হরিনারায়নপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মোঃ ইউসুফ আলী শাহিন,হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক ,সাংবাদিক জাহিদুজ্জামান জাহিদ,মাহমুদ হাসান,মিলন উল্লাহ,শেখ হাসান বিল্লাল,সোহেল রানা,এইচ এম বেলাল,ডক্টর মোঃ শাহনেওয়াজ হেলাল,মোঃ আব্দুল মালেক,মোঃমোনজের আলী,তাপস সাহা প্রমুখ। ইফতার মাহফিলে ইবি থানা প্রেসক্লাব(ইপিসি)র সকল সাংবাদিক সহ ইবিথানার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আমিনুল ইসলাম নাঈম।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু