ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

চাঁদাবাজির মামলায় লালমনিরহাট জেলা ছাত্রলীগ সভাপতিসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব photo মুহাম্মদ ওয়াহিদুন নবী বিপ্লব
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ১:৪৬

চাঁদাবাজির মামলায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার এ মামলায় সমন জারির জন্য দিন ধার্য ছিল। এদিন বাদী পক্ষের আইনজীবী আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার আসামিদের বিরুদ্ধে এ আদেশ প্রদান করেন।
মামলার অপর আসামিরা হলেন- সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, তিতুমীর কলেজ ছাত্রলীগের সহসভাপতি হোসাইন তূর্য এবং লালমনিরহাট পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক। এর আগে গত বছরের ১৭ ডিসেম্বর মো. হুমায়ুন কবির বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে এ মামলাটি করেন। শুনানি শেষে বিচারক মামলার বিষয়ে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য শাহজাহানপুর থানার ওসিকে নির্দেশ দেন। 
জানা যায়, গত ১৯ আগস্ট রাতে লালমনিরহাট যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে যান হিরু। আসামিরা আগে থেকেই সেখানে ওত পেতে ছিলেন। সাঈদীর ইস্যু নিয়ে তারা হিরুর ওপর ক্ষুব্ধ ছিলেন। তাই তাকে শায়েস্তা করতে সেখানে যান তারা। হিরুকে একা পেয়ে সভাপতি-সম্পাদকসহ অন্যরা ঘিরে ধরেন এবং ২০ লাখ টাকা চাঁদা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে আসামিদের হাতে থাকা লোহার রড দিয়ে হিরুর মাথায় আঘাত করার চেষ্টা করে। রডটি তার ঘাড়ে গিয়ে লাগে। এরপর আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারতে থাকে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। ওই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ এসেছে কালবেলার হাতে। সেখানে দেখা যায়, বাদীকে আসামিরা ঘিরে ধরে মারধর করছেন। হিরু পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে জোর করে ধরে পেটানো হয়। সেসময় আশপাশের লোকজন এসে তাকে রক্ষা করেন।

এমএসএম / এমএসএম

শ্যামল বেপারী হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ৮ জনের যাবজ্জীবন

জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

সাবেক মেয়র আইভীর ৫ মামলায় হাইকোর্টে জামিন

মানবতাবিরোধী অপরাধ : আপিলে বাগেরহাটের খান আকরামকে খালাস

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

হাসিনা–কামালের সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপিল, আজ শুনানি

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

এবার নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

শতাধিক গুম-খুনের মামলা : জিয়াউলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ