ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গুচ্ছের বাইরে থাকা ইবির' ডি' অনুসূদভুক্ত বিভাগের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ৪-৪-২০২৪ দুপুর ৩:৩৭

গুচ্ছের বাইরে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত ৩টি বিভাগ ও কলা অনুষদভুক্ত ১টি বিভাগের  ২০২৩-২০২৪ইং শিক্ষাবর্ষের  ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১৩ এপ্রিল থেকে ভর্তি আবেদন শুরু হবে। যা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিনটি বিভাগ (আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ) এবং কলা অনুষদভুক্ত আররী ভাষা ও সাহিত্য বিভাগসহ মোট চারটি বিভাগের সমন্বয়ে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা।তবে আবেদনকারীকে ২০২২ অথবা ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের এবং ২০১৯, ২০২০ অথবা ২০২১ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত বিশ্ববিদ্যালয়েরওয়েবসাইটে http://www.iu.ac.bd/admission প্রকাশিত নির্দেশিকা অনুসরণ করে আবেদন করতে হবে।পূর্বে এই চারটি বিভাগে মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থীরা ভর্তি হলেও বর্তমানে জেনারেল শাখার শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে  পারবে।এদিকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র গ্রহণের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড