যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল
যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ০৩ এপ্রিল (বুধবার) U Mix Centre, 17 Asline Road, Sheffield, S2 4UJ এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম মোহিদ আলী মিঠু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ খালেদ। কোরআন তেলাওয়াত করেন শেফিল্ড আওয়ামী লীগ নেতা আবাবুর রহমান মিরণ। দোয়া পরিচালনা করেন-মওলানা কামালী।
ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শেফিল্ডের লর্ড মেয়র Colin Ross, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যুক্তরাজ্য ব্রিটিশ এমপি Gill Furniss, শেফিল্ড সিটির লেডি মেয়র Susan Ross, সাবেক শেফিল্ড লর্ড মেয়র কাউন্সিলর Denise fox, শেফিল্ড সিটি কাউন্সিলের নেতা Terry Fox, কাউন্সিলর Mary Lea, কাউন্সিলর Nighat Basharat, সাবেক কাউন্সিলরMohammed Maruf. ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগ নেতা মতিউর রহমান শাহীন, নাজমূল হক বাবলু, জিতু মিয়া, আবাবুর রহমান মিরণ, জাহিদুল হোসেন জাহিদসহ আরো অনেকে।
সভাপতির বক্তব্যে এম মোহিদ আলী মিঠু বলেন, পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। পবিত্র রমজানের অছিলায় আল্লাহ যেন আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ যেন বাংলাদেশকে সকল প্রকার বালা মছিবত থেকে রক্ষ করেন। বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকতা যেন অব্যহত থাকে।
এমএসএম / এমএসএম
পর্তুগালে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে চায়ের আড্ডায় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী
যথাযোগ্য মর্যাদায় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ঈদুল আযহা অনুষ্ঠিত হয়েছে
পর্তুগালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশী উইমেনস ফেয়ার
ওমানে মর্মান্তিক মৃত চার সহোদরের জানাজায় হাজার মানুষের ঢল
পর্তুগালে প্রথমবার কাওয়ালী সন্ধ্যা, প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণ
প্রবাস জীবনে পা রাখার ১৫ দিনের মধ্যে প্রাণ গেল বাংলাদেশি প্রবাসীর
ওমানে সড়কে গাড়িতে চার বাংলাদেশী সহোদর ভাইয়ের মৃত্যু
পর্তুগালে কবীর আহমেদ ভূঁইয়ার আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটির সংবর্ধনা প্রবাসীদের উন্নয়ন ভাবনা ও ব্রাহ্মণবাড়িয়ার সম্ভাবনা নিয়ে মতবিনিময়
জেদ্দা চেম্বার অফ কমার্সের সহকারী সাথে কনসাল জেনারেল মোঃ শাখাওয়াত হোসেন সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় বাংলাদেশি খাদ্যপণ্যের বাজার সম্প্রসারণে কনস্যুলেটের মতবিনিময় সভা
পর্তুগালে বাংলাদেশি উদ্যোক্তাদের নতুন পরিচয়: রেস্টুরেন্ট ব্যবসায় বাড়ছে উপস্থিতি
হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার