ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ভারতে এক লাফে ৪০ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১১:৪০

এক লাফে ভারতের দৈনিক করোনা সংক্রমণ বেড়েছে ১০ হাজারেরও বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, বুধবার দেশটির দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ১৭৮। মঙ্গলবার ভারতে আক্রান্ত হয়েছিলেন ২৫ হাজার ১৬৬ জন। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭।

সংক্রমণ বাড়লেও বাড়েনি ভারতের দৈনিক মৃত্যু। গত পাঁচ দিন ধরেই তা ৫০০-র নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। পুরো মহামারি পর্বে ভারতে করোনা প্রাণ কেড়েছে ৪ লাখ ৩২ হাজার ৫১৯ জনের।

ভারতের মধ্যে কেরালা রাজ্যের অবস্থা সবচেয়ে লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এ রাজ্যে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬১৩ জন। মহারাষ্ট্রে আগের থেকে কিছুটা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেখানে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪০৮। এরপর ক্রমান্বয়ে রয়েছে তামিলনাড়ু (১,৮০৪), কর্নাটক (১,২৯৮), অন্ধ্রপ্রদেশ (১,০৬৩)। ওড়িশা এবং আসামেও আক্রান্তের সংখ্যা এক হাজারের নীচে নেমেছে।

পশ্চিমবঙ্গ রাজ্যে সংক্রমণ পরিস্থিতির কিছুটা উন্নতির জেরে ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৬৭ হাজার ৪১৫ জন। এর মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৬৯৫ জনই কেরালায়। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে সক্রিয় রোগী রয়েছেন ৬৪ হাজার ৭৯০ জন। 

প্রীতি / প্রীতি

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত