ঢাকা রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইবিতে ক্লাস শুরু শনিবার হল খোলা শুক্রবার


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৪-২০২৪ দুপুর ১:৪৩

মাহে রমজান ও পহেলা বৈশাখের দীর্ঘ ছুটি শেষে ইবির ক্লাস ও পরীক্ষা শনিবার থেকে শুরু হবে।শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহ খুলে দেওয়া হবে।গত ৬’ই মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ক্যাম্পাস বন্ধ ও খোলার বিষয়ে জানানো হয়।অফিস আদেশে বলা হয়, ২০শে এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার ক্লাস পরিক্ষা শুরু হবে এবং নির্দেশনা মোতাবেক ১১ই মার্চ ২০২৪ হতে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি’সহ ১৯শে এপ্রিল ২০২৪ পর্যন্ত বন্ধ থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়।এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রভোস্ট কাউন্সিলের সিন্ধান্ত অনুসারে গত ০৪ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১৫ দিনের বাধ্যতামূলক ছুটিতে যায় হলগুলো। অর্ধমাস এর ছুটি শেষ হবে আগামী ১৯’শে এপ্রিল।হলের সার্বিক বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন হল প্রভোস্ট এবং প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, আমাদের প্রভোস্ট কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা দেয়া আছে যেনো হল খোলার আগে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়।তিনি আরও বলেন, তাছাড়া ১৯ এপ্রিল হল খোলার সাথে সাথে যেনো হলের ডাইনিং চালু থাকে সে বিষয়েও নির্দেশনা দেয়া আছে। আশাকরি শিক্ষার্থীরা যথাসময়ে এসে হলে অবস্থান করে পরদিন ক্লাসে অংশ নিতে পারবে। শিক্ষার্থীরা যেনো কোনোপ্রকার অসুবিধার সম্মুখীন না হয় সে বিষয়ে আমাদের নজরদারি রয়েছে।

এমএসএম / এমএসএম

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র‍্যালি ও সমাবেশ

শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত

গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’

শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা

সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন

গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ

আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে

নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মায়ের হত্যাকারী মোবারকের মৃত্যুদণ্ড