ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি বাম ঐক্যের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ১২:৩৪

সরকার পরিকল্পিতভাবে জাতিকে অশিক্ষিত করার ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। তারা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আয়োজিত গণসমাবেশে এ দাবি করা হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেন, এখনই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকার অনেক ধরনের ব্যবস্থা করতে পারে। এতে ছাত্রদের শিক্ষা জীবন কিছুটা হলেও রক্ষা পাবে। ভবিষ্যত উচ্চ শিক্ষার ধারাবাহিকতা বজায় থাকবে। এখনই সকল প্রকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে জাতিকে মেধা শূন্য হওয়ার হাত থেকে মুক্তি দিন।

বাম ঐক্যের নেতৃবৃন্দ বলেন, সকল ছাত্র-শিক্ষক-কর্মচারীদের করোনার টিকা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারে। প্রতি সপ্তাহে প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে দুইদিন ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে পারে। ক্লাসের ছাত্রদের তিন ভাগে ভাগ করে এক ভাগকে সপ্তাহে দুই দিন ক্লাস পরীক্ষার কার্যকর ব্যবস্থা করতে পারে।

গণসমাবেশ গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, পিডিবি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান, সোশ্যাল ডেমক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদসহ গণতান্ত্রিক বাম ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন