বিএনপির কর্মসূচিতে হামলা পরিকল্পিত
অত্যন্ত পরিকল্পিতভাবে মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার কেরানীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে' এক দোয়া ও আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে মঙ্গলবার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে। বিএনপিকে নির্মূল করতে সরকার মরিয়া। তারা লোক সমাগম দেখলে ভয় পায়। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে হাজার হাজার লোকের সমাগম দেখে ভীত হয়ে এ হামলা করেছে।
রিজভী বলেন, গতকাল পুলিশ নেতা কর্মীদের ওপর হামলা করে রক্তাক্ত করে উল্টো বিএনপির নেতাদের মামলা করছে। আটক করছে। পুলিশের হামলায় গুরুতর আহত মহানগর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল ইসলাম ও বিএনপির সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তথ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, অত্যন্ত চক্রান্ত করে ১৫ আগস্টের ঘটনায় জিয়াউর রহমানকে সামনে আনছে সরকার। কিন্তু তাতে লাভ হবে না। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাকে নিয়ে আমরা লজ্জিত হবে না। বরং তাকে নিয়ে আমরা গর্বিত এবং দেশবাসীও গর্ববোধ করে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে সভায় দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নাজিম উদ্দীন মাস্টার প্রমুখ বক্তব্যে রাখেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন