ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের উদ্যোগে শতাধিক গাছের চারা রোপণ


জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ photo জাহিদ হাসান, সোহরাওয়ার্দী কলেজ
প্রকাশিত: ২৩-৪-২০২৪ দুপুর ৩:৪০

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে সোমবার (২২ এপ্রিল) বেলা ১১ টার দিকে অত্র কলেজ প্রাঙ্গণে শতাধিক বৃক্ষ রোপন করা হয়েছে। এসডিজি লক্ষমাত্রা অর্জন এবং তীব্র দাবদাহ থেকে রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় পরিষদ সারাদেশে ৫ লাখ বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

এসময় উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহসীন কবির, অফিসার্স কাউন্সিল এর সম্পাদক অধ্যাপক মোতালেব হোসেন, অত্র কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহারিয়ার রাহাত মোড়ল, সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীগণ।

উক্ত কর্মসূচি সম্পর্কে সংগঠনটির সভাপতি শাহারিয়ার রাহাত মোড়ল বলেন, "বর্তমান তীব্র গরমের প্রথম এবং একমাত্র কারণ হলো অপরিকল্পিতভাবে এবং বিনা কারণে গাছ কাটা। গাছপালা কমে যাওয়ার কারণে এর প্রভাব পড়েছে জলবায়ু পরিবর্তনের উপর যার ফলে বিভিন্ন দেশের চেয়ে আমাদের দেশে প্রচুর গরম পড়ছে। এর জন্য কষ্ট করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রাণী এবং কীটপতঙ্গ। এর থেকে বাঁচতে এবং জলবায়ু ঠিক রাখার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আজকে আমাদের এই কার্যক্রম।"

সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম আশিক বলেন, "কোনো দেশের মোট ভূখণ্ডের ২৫ শতাংশ গাছপালা থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে রয়েছে মাত্র ১৪.১ থেকে ১৭ শতাংশের মতো যার কারণে প্রকৃতি হারাচ্ছে তার নিজস্ব গতিপথ এবং ফলে প্রতিবছরই তাপদাহের রেকর্ড তৈরি হচ্ছে। এভাবে চলতে থাকলে এদেশে বসবাস করা কঠিন হয়ে যাবে। তাই আমাদের উচিৎ প্রকৃতিকে রক্ষা করতে বেশি বেশি গাছ লাগানো। তারই অংশ হিসাবে বাংলাদেশ ছাত্রলীগের এই উদ্যোগ।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?