কুবিতে ‘কিভাবে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘কিভাবে অনলাইনে পরীক্ষা গ্রহণ করা হবে’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও আইন অনুষদভুক্ত সকল বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। বুধবার (১৮ আগস্ট) দুপুর ১২টায় ভার্চুয়াল মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারীর মধ্যে আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করছি। এমতাবস্থায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ বিবেচনা করে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সে উপলক্ষে অনলাইনে কিভাবে পরীক্ষা কার্য সম্পাদন করা হবে তার জন্য এ কর্মশালা। এ প্রশিক্ষণ কর্মশালায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে কর্মশালার বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনারা সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
প্রশিক্ষণ কর্মশালায় আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব এবং অতিরিক্ত পরিচালক ড. বনানী বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান মো. তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র দেব।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা