ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

দ্বিতীয় ডোজ টিকা নিতে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ৪:২৭

শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নিতে বাসা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার বিকেল ৪টায় গুলশান নিজ বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ জুলাই সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন খালেদা জিয়া। পরে গত ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। বেগম জিয়াকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

এদিকে খালেদা জিয়ার টিকা পেতে হাসপাতালে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন