ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিএনপি-পুলিশ সংঘর্ষের ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৪০


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৮-২০২১ দুপুর ৪:৩১

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অন্য দুটি মামলা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার এবং বুধবার মামলাগুলো নথিভুক্ত করা হয়। মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী। তিনি বলেন, মঙ্গলবার রাতে পুলিশ একটি মামলা করে। এছাড়া আজ বুধবার মেট্রোরেল কর্তৃপক্ষ আরও দুটি মামলা করেছে।

জানে আলম মুন্সী আরও বলেন, চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ও আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও পুলিশ আহত হয়েছেন। এই তিন মামলায় ৪০ নেতাকর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলায় শতাধিক বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের পক্ষ থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর কর্মসূচি ছিল গতকাল। সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে জমায়েত হতে থাকেন। এরপর উদ্যানের ভেতর প্রবেশ করতে চাইলে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। তখন জোর করে বিএনপির নেতাকর্মীরা প্রবেশ করতে চাইলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। বিএনপি কর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে দলটির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন