ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় অনুপস্থিত ৫৭৯ জন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার অধীনে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের (সম্মান) শ্রেণিতে ১ম বর্ষের (বিজ্ঞান) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ এপ্রিল) বেলা ১২টা হতে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৬টি একাডেমিক ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।জানা যায়, ইবি কেন্দ্রে ৬ হজার ৪৪২ পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ৫ হজার ৮৬৩ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলো ৫৭৯ পরীক্ষার্থী। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯১ শতাংশ।এ দিকে পরীক্ষা শুরুর পর উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভিতরে অস্থায়ীভাবে নির্মিত অভিভাবক কর্ণারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সংগঠনসমূহের পরিচালিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য সেবামূলক কর্মকাণ্ডগুলো ঘুরে ঘুরে দেখেন। এ ছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।পরে বিভিন্ন একাডেমিক ভবনে অনুষ্ঠিত পরীক্ষার হলগুলো পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ.এম.আলী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু