প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে হৃদরোগ, ডায়াবেটিসের ঝুঁকি কমে
প্রকৃতির সান্নিধ্যে কি আপনি প্রশান্তি খুঁজে পান? তাহলে শুধু মানসিক নয়, আপনি শারীরিকভাবেও সুস্থ থাকতে পারবেন। সাম্প্রতিক এক গবেষণা অন্তত তাই বলছে। ‘ব্রেইন, বিহেভিয়ার এবং ইমিউনিটি’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, প্রকৃতির সান্নিধ্যে কোয়ালিটি টাইম বা মানসম্পন্ন সময় কাটালে শরীরের প্রদাহের পরিমাণ কমে। এর ফলে হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস পায়।
যদিও আগের অনেক গবেষণা থেকে প্রকৃতির সংস্পর্শে আসলে তা শরীর ও মনের স্বাস্থ্য কতটা ভালো রাখে তা জানা গেছে। তবে সাম্প্রতিক এই গবেষণা প্রকৃতির সান্নিধ্যে কাটালে তা প্রদাহজনিত সমস্যার জন্য কতটা উপকারী হতে পারে তা উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক অ্যান্থনি ওংয়ের নেতৃত্বে এই গবেষণাটি করা হয়।
অধ্যাপক ওং জানান, প্রকৃতির মধ্যে সময় কাটানো যথেষ্ট নয়; নিজেকে ওই প্রাকৃতিক পরিবেশের মধ্যে একাত্ম করা এবং ইতিবাচক অভিজ্ঞতা অর্জন শারীরবৃত্তীয় সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে।
তাই শুধু প্রকৃতির সান্নিধ্যে গেলেই হবে না, এর সৌন্দর্যকে আলিঙ্গন করতে হবে। অবসরে পার্কে হাঁটা কিংবা পাহাড়ে ভ্রমণ -যেখানেই হোক না কেন আপনি যদি সময়টুকু উপভোগ করেন তাহলে তা আপনার শরীর-মন সুস্থ রাখতে ভূমিকা রাখবে। সূত্র: ইন্ডিয়া টিভি
Israt / Israt
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে