ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সূচকের উত্থানে চলছে লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১২:১৫

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের দুই পুঁজিবাজারে চলছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার লেনদেন শুরুর পর থেকে প্রথম এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৩ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৩০ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২১০ পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়ায় ৪৮৩ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০০টির। কমেছে ৯১টির। অপরিবর্তিত রয়েছে ৫৪টি কোম্পানির শেয়ারের দর।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তৃতীয় কার্যদিবসে সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৮৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০২টির। কমছে ৫৫টির। আর দর অপরিবর্তিত আছে ২৮টি কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১২ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ৮৯৫ টাকা।

প্রীতি / জামান

সিলেটে ভাইব্রেন্টের ২২তম সেলস সেন্টার উদ্বোধন

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির