ষষ্ঠ থেকে নবম শ্রেণির দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ
২০২১ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দ্বাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। বুধবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত নির্দেশনাও প্রকাশ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারীর কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচির আলোকে নির্ধারিত গ্রিড অনুযায়ী দ্বাদশ সপ্তাহের অস্যাইনমেন্ট বিতরণ করা হলো। বিতরণ করা আসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বিজ্ঞান; ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির কর্ম ও জীবনমুখী শিক্ষা; নবম শ্রেণির বাংলা, শারীরিক শিক্ষা, রসায়ন বিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ভুগোল ও পরিবেশ বিষয়ের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। উপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা বা থানা শিক্ষা অফিসার এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
জামান / জামান
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল
ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ
খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা
চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব
কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র্যালি
জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা
গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
পবিপ্রবির বিজয়-২৪ হলে র্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী
স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২
ছাত্রদল আমাদেরকে মেরে লাইমলাইটে আসতে চায়: শিবির সভাপতি সাদ্দাম
এক সপ্তাহ আগে মাদক সেবন, এবার মাহতাব টাওয়ারে পাবিপ্রবির দুই শিক্ষার্থীর মোবাইল চুরি