পবিপ্রবিতে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পবিপ্রবি)৩১ তম বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে। পবিপ্রবি সাংবাদিক সমিতির আয়োজনে ৩মে বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বিশ্বগণমাধ্যম দিবস উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন ও চ্যানেল ২৪ এর অনলাইন ইনচার্জ খন্দকার মাজহারুল হক। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা এবারের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য নিয়ে আলোকপাত করেন।প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া বলেন, "সাংবাদিকতা হলো স্বচ্ছ আয়নার মত। সাংবাদিকতাকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। তাই সাংবাদিকতা হতে হবে স্বচ্ছ। নিজেদের সাংবাদিকতার ক্যারিয়ার সমুন্নত করার পাশাপাশি অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।"
প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, "তীব্র তাপদাহের কারণে এবারের বিশ্ব গণমাধ্যম দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে "পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা"। আমি আশা করবো কিভাবে জলবায়ু নিয়ন্ত্রণ করা যায়, সাংবাদিকেরা এটা নিয়ে কাজ করবে। এছাড়াও তিনি পবিপ্রবি সাংবাদিক সমিতির এমন আয়োজনের প্রশংসা করে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মুখ্য আলোচক বরিশাল বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন ও চ্যানেল২৪ এর অনলাইন ইনচার্জ খন্দকার মাজহারুল হক সাংবাদিকতার বিভিন্ন কলাকৌশল নিয়ে আলোচনা করেন।
এমএসএম / এমএসএম
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
Link Copied