ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্যালেস্টাইনের ৫০ মহিলা শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদান করল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ৫-৫-২০২৪ বিকাল ৬:২

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই রমাদান ৫ মে, ২০২৪ তারিখে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) পরিদর্শন করেন এবং বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনা পর্ষদের সাথে এক সভায় মিলিত হন। তার এ পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ফিলিস্থিনের গাজা এলাকার ৫০ জন ছাত্রীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি প্রদানের কথা ঘোষণা করেন। এ বৃত্তির অধীনে ৫০ জন মহিলা শিক্ষার্থী ২০২৪ সালের ফল সেমিস্টারে একাডেমিক প্রয়োজনীয়তা পূরণ সাপেক্ষ সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি সহ ০১ জুলাই ২০২৪ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবে। এটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগের অংশ হিসাবে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যে সম্পর্ককে শক্তিশালী করবে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বৃত্তিপ্রাপ্তদের জন্য ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহিলা আবাসিক হলগুলিতে আবাসনের সুবিধা প্রদান করবে। শিক্ষার্থীদেও গুনগত শিক্ষার পাশাপাশি তাদের সাইকো সেশ্যাল সাপোর্টও নিশ্চিত করা হবে।  নির্বাচিত ছাত্র-ছাত্রীদের জীবিকা নির্বাহের বিষয়ে, ডিআইইউ ক্যাম্পাসে তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর জীবনযাপন এবং অধ্যয়নের পরিবেশ নিশ্চিত করার জন্য উপযুক্ত স্পনসর খুঁজতে একসঙ্গে কাজ করবে।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির  ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, উপাচার্য প্রফেসর ড.এম লুৎফর রহমান, উপ- উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ট্রাস্টি বোর্ডের সদস্য ড. মোহাম্মদ ইমরান হোসেন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের  ডীন প্রফেসর ড. সৈয়দ আক্তার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তবৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাসুম ইকবাল, হেলথ এন্ড লাইফ সায়েন্সস অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন, রেজিস্ট্রার ড. নাদির বিন আলী এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।   

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে যে এই বৃত্তি প্রদানের মাধ্যমে, ডিআইইউ উচ্চাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের জন্য একটি ঘরোয়া এবং অনুকূল পরিবেশ প্রদান করতে সক্ষম হবে এবং দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমর্থনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে।  

 

Sunny / Sunny

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা