ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিদেশ সফরে মদ কেনাই ছিল হেলেনার নেশা!


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১০:১৪

আওয়ামী লীগের উপ-কমিটি থেকে বহিষ্কৃত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর বিদেশে বেড়াতে গিয়ে প্রচুর পরিমাণে মদের বোতল কিনতেন। পরবর্তীতে সেগুলো তিনি নিজের বাড়িতেই রাখতেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে।

গত ৩০ জুলাই রাতে হেলেনার গুলশানের ৩৬ নম্বর রোডের ৫ নম্বর বাড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে এলিট ফোর্স র‍্যাব। আটক করা হয় আলোচিত এই নারী নেত্রীকে। পরে মাদক উদ্ধারের ঘটনায় রাজধানীর গুলশান থানায় মামলা হয়। সেই মামলাটি তদন্ত করছে সিআইডি।

তদন্ত সংস্থাটি জানিয়েছে, গুলশান থানায় হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে র‍্যাবের করা দুটি মামলা তদন্ত করছে সিআইডি। মামলার একমাত্র এজাহারনামীয় আসামি হেলেনা জাহাঙ্গীর। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৮ আগস্ট হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়। এদিন তিনি নিজের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে হেলেনা জাহাঙ্গীর জানান, তিনি প্রায়ই বিভিন্ন দেশ ভ্রমণ করতেন। ভ্রমণ শেষে এসব দেশ থেকে ফেরার সময় বিভিন্ন দেশের এয়ারপোর্ট থেকে বিদেশি মদ কিনে আনতেন। পরবর্তীতে সেই মদগুলো তার নিজের বাসায় রাখতেন। বিদেশি এসব মদের বোতল র‍্যাবের অভিযানের সময় তার বাসা থেকে উদ্ধার হয়।

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপ-কমিটির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। পদ হারানোর পরই গুলশানে হেলেনা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান শুরু হয়। চার ঘণ্টার অভিযান শেষে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব সদরদপ্তরে নেয়া হয়। উদ্ধার করা হয় বিদেশি মদ, ক্যাসিনো সরঞ্জাম, চাকু, ওয়াকিটকি, হরিণের চামড়া ও বৈদশিক মুদ্রা। একইদিন রাত দেড়টা থেকে চারটা পর্যন্ত রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের তিন নম্বর রোডে ‘জয়যাত্রা টেলিভিশনের’ কার্যালয়ে অভিযান শুরু করে র‌্যাব। সেখান থেকেও বিভিন্ন অবৈধ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

পরে হেলেনার বিরুদ্ধে বাদী হয়ে তিনটি মামলা করে র‌্যাব। একটি রাজধানীর পল্লবী থানায় এবং অপর দুটি গুলশান থানায়। এছাড়া চাঁদাবাজির অভিযোগে রাজধানীর পল্লবী থানায় আরেকটি মামলা করেন একজন সাংবাদিক। অভিযোগে তিনি উল্লেখ করেন, হেলেনা জাহাঙ্গীর তাকে জয়যাত্রা টেলিভিশনে চাকরি দিয়ে প্রতিনিধি করার নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন।

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’