ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১০:২৭

সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন। করোনায় আক্রান্ত হয়ে তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১৮ আগস্ট) রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বনানীর বাসায় ফিরেন তিনি। বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে তার।

গত ২৪ জুলাই ৮৭ বছর বয়সী আবুল মাল আব্দুল মুহিতের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে রাজধানীর বনানীর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এ অবস্থায় ২৮ জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। 

এরপর তার বাসার সবার নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় আবুল মাল আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতের শরীরেও করোনা শনাক্ত হয়।  

প্রীতি / প্রীতি

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা