ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ভারত-আফ্রিকায় কোভিশিল্ডের নকল ডোজ উদ্ধার, ডব্লিউএইচও'র উদ্বেগ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১০:৩৯

ভারত-আফ্রিকায় করোনার টিকা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সংস্করণ কোভিশিল্ডের নকল ডোজ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (১৮ আগস্ট) এ খবর জানিয়েছে বিবিসি ।

ভারত ও আফ্রিকার কর্তৃপক্ষ জুলাই থেকে আগস্টের মধ্যে ডোজগুলো জব্দ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এ বিষয়ে এক বিবৃতিকে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়, ‘ভারত ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে কোভিশিল্ড টিকার উল্লেখযোগ্য পরিমাণ নকল ডোজ উদ্ধার হয়েছে।

ওই টিকার প্রস্তুতকারী কোম্পানি সেরাম ইনস্টিটিউট ইতোমধ্যে স্বীকার করেছে। উদ্ধার করা ডোজগুলো নকল বা ভুয়া।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নকল ডোজ উদ্ধারের ঘটানায় উদ্বিগ্ন। কারণ, এসব কর্মকাণ্ডের ফলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে। মহামারি দীর্ঘায়িত হচ্ছে। ’

ভারতের কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত এ সম্পর্কে দাপ্তরিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

তবে, দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, এ বিষয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ ধরনের ঘটনা এড়াতে আগেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম। কিন্তু তারপরও এটি এড়ানো গেল না। নকল ডোজ কারা উৎপাদন করছে, খোঁজ পেতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং মোট কত সংখ্যক ভারতীয়কে নকল ডোজ দেওয়া হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮