ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

ফার্মেসিতে মডার্নার ভ্যাকসিনসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ১২:৪

রাজধানীর দক্ষিণখান থানার চালাবন হাজী বিল্লাত আলী স্কুলের সামনের একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে মর্ডানার ভ্যাকসিনসহ একজনকে আটক করেছে পুলিশ।  বুধবার (১৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বিজয় কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় দক্ষিণখানের চলাবন এলাকার সেবা সংস্থা (ক্লিনিক) নামের একটি ফার্মেসি থেকে ২টি মডার্নার ভ্যাকসিন উদ্ধার করা হয়। পরে ওই ফার্মেসি থেকে মডার্নার ভ্যাকসিনের ব্যবহৃত ভাইলসহ ২১টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রতিটি প্যাকেটে ১০টি টিকা রাখার জায়গা আছে। আমরা এক দম্পতিকে পেয়েছি যারা ৫০০ টাকার বিনিময়ে বিজয়ের কাছ থেকে ভ্যাকসিন নিয়েছেন। আমাদের কাছে তথ্য আছে তিনি আরও এরকম ভ্যাকসিন দিয়েছেন। কোথা থেকে কীভাবে বিজয় টিকা পেল তা জিঙ্গাসাবাদে জানার চেষ্টা করা হচ্ছে।

জামান / জামান

বিভ্রান্তকারীরা বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা