ভারত থেকে দেশে এলো আরো ১৯৮ টন অক্সিজেন
ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনে দেশে এলো আরো ১৯৮ টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও)। অক্সিজেন এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে দেশে দশম চালান এটি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) ভারতের সাউথইস্টার্ন রেলওয়ের বরাত দিয়ে ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ভারত থেকে দশম চালানে ১৯৮ টন তরল মেডিকেল অক্সিজেন বুধবার (১৮ আগস্ট) রওনা করেছে। এতক্ষণে অক্সিজেন নিয়ে ট্রেনটি বেনাপোল বন্দর পৌঁছেছে।
বুধবার (১৮ আগস্ট) সাউথইস্টার্ন রেলওয়ে তাদের ভেরিফায়েড টুইটটার অ্যাকাউন্টে জানায়, দক্ষিণ-পূর্ব রেলওয়ের একটি ট্রেন চক্রধরপুর বিভাগের রাউরকেলা থেকে বাংলাদেশের বেনাপোলে দশম অক্সিজেন এক্সপ্রেস পাঠিয়েছে। ট্রেনটি ১০টি কনটেইনারে ১৯৮ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) বহন করে রাউরকেলা ছেড়ে যায়।
করোনা পরিস্থিতিতে দেশের হাসপাতালগুলোতে সম্ভাব্য অক্সিজেনের সংকট মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে এ অক্সিজেন আমদানি করেছে। এ নিয়ে লিনডে বাংলাদেশ লিমিটেড ৯ দফায় রেলপথে ভারত থেকে প্রায় ১ হাজার ৮০০ টন তরল অক্সিজেন আমদানি করেছে।
এমএসএম / জামান
ঢাকায় ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা বেইজিংয়ের
চীনের পথে প্রধানমন্ত্রী
দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে
বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রী
আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
শতভাগ ভূমি উন্নয়ন কর আদায়ের পথে ঢাকা জেলা প্রশাসন : ডিসি ফরিদা খানম
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি
হামের টিকা দেওয়ায় গাফিলতি তদন্তের দরকার নেই: জিয়াউদ্দিন হায়দার