এই গরমে ঘামাচি থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায়
গরম এলেই দুশ্চিন্তা বাড়ে অনেকের। কারণ গরম এলেই বাড়ে ঘামাচির অত্যাচার। অনেকে বিভিন্ন ধরণের পাউডার ব্যবহার করেও মেলে না প্রতিকার। ঘামাচির কারণে বিব্রত হন অনেকে। কারণ ঘামাচি চুলকানি যেন অসহ্যকর তেমনি আপনার স্বাভাবিক চলাফেরা ব্যহত হয়। আর দৈহিক সৌন্দর্য নষ্ট করে।
গরমে ঘাড়, পিঠ, গলা, হাত, মুখসহ শরীরের নানা স্থানে লাল ছোট ছোট ঘামাচি দেখা দেয়। ঘামাচির কারণে অসহ্য রকম চুলকানিও হয়।
আসুন জেনে নেই ঘামাচি তাড়ানোর ঘরোয়া উপায়-
বরফের সেঁক
ঘামাচি প্রতিরোধে বরফ ভালো কাজ করে। বরফ একটি কাপড়ে পেঁচিয়ে ঘামাচির স্থানে ৫ থেকে ১০ মিনিট সেঁক দিন। এটি ঘামাচি মেরে ফেলে লাল হওয়া কমিয়ে দিয়ে থাকে।
বেসন
বেসন এবং পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি চুলকানি দূর করে ঘামাচি দূর করে দেবে।
মুলতানি মাটি
পাঁচ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে দুই অথবা তিন টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
নিম
এক মুঠো নিমপাতা গুঁড়ো করে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি ঘামাচির স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে একবার ব্যবহার করুন। এছাড়া এক মুঠো নিমের পাতা দুই কাপ পানিতে ২০ মিনিট ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে এই পানিতে সুতির কাপড় ভিজিয়ে এটি ঘামাচির স্থানে লাগিয়ে রাখুন। এটি দিনে চার থেকে পাঁচবার করুন।
Israt / Israt
গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?