ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

আজও ২৫ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৮-২০২১ দুপুর ২:১২

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে প্রায় ২৫ জন নেতাকর্মী আটক হয়েছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ২৭ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল।

বৃহস্পতিবার বেলা ১২টায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আজকেও এখানে আসার সময় আমি শুনেছি ২৫ জনের মত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের বাধা দেওয়া হয়েছে। গত পরশু ও আজকে গ্রেপ্তারকৃতদের মুক্তি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। একইসঙ্গে এই মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

আর্তমানবতার সেবা ও প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহযোগিতা করতে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু এখন সরকারের নানান বাধার মুখে দলটি তাদের কার্যক্রম করতে পারছে না বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ১৯৭১ সালে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। সাংবাদিকরা লিখতে পারবে, একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠা হবে, গণতান্ত্রিক ধারায় দেশের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠবে, মানুষ তার কথা বলতে পারবে। কিন্তু সেই পরিস্থিতি এখন আর নেই। এই বাংলাদেশ এখন একটি ফ্যাসিস্ট সরকারের জাঁতাকলে পরে সম্পূর্ণ রূপে কর্তৃত্ববাদী শাসনের কবলে পড়েছে।

চন্দ্রিমা উদ্যানে প্রবেশ করার মুহূর্তে বিএনপির ২৫ নেতাকর্মীকে আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহানগর পুলিশের তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার রুবাইয়াত জামান বলেন, সকাল ৮টা বা তারও আগে যদি কেউ এখানে এসে দাবি করে সে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে, সেটা যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে। তাদের কয়েকজনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছি। এটাকে আটক বা গ্রেপ্তার বলা যাবে না।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলি সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল প্রমুখ।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন