হাটহাজারী মাদরাসায় বাবুনগরীর মৃতদেহ, সন্ধ্যায় জানাজা
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃতদেহ চট্টগ্রামের সিএসসিআর হাসপাতাল থেকে হাটহাজারী মাদরাসায় নেয়া হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর দেড়টার দিকে তার মৃতদেহবাহী অ্যাম্বুলেন্স চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় নিয়ে যাওয়া হয়। হেফাজতের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আহমদ উল্লাহ বলেন, বাবুনগরীর মৃতদেহ এখন হাটহাজারী মাদরাসায় রাখা হয়েছে।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর মোহাম্মদ ইদরিস বলেন, হাটহাজারী মাদরাসা মাঠে হুজুরের প্রথম জানাজা নামাজের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে সন্ধ্যা সাড়ে ৭টায় সময় নির্ধারণ করা হয়েছে। তবে নামাজের সময় পেছানো হতে পারে। জুনায়েদ বাবুনগরীকে কোথায় দাফন করা হবে সে বিষয়ে আলোচনা চলছে।
এদিকে, হেফাজতের আমিরের মৃত্যুর সংবাদের পরপরই নেতাকর্মী ও ভক্তরা হাসপাতালে ভিড় করেন। মাইনউদ্দিন নামে একজন সিএসসিআর হাসপাতালের সামনে বলেন, হুজুরকে শেষবারের মতো দেখতে এসেছিলাম। তিনি অনেক কাজ করে গেছেন।
চট্টগ্রামে সিএসসিআর হাসপাতালের চিকিৎসক মোহাম্মদ আমজাদ বলেন, জুনায়েদ বাবুনগরী হাসপাতালে আনার আগেই মারা গেছেন। ওনার কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপসহ নানাবিধ সমস্যা ছিল।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরীর সাবেক দফতর সম্পাদক মো. ইকবাল খলিল। হেফাজতের সাংগঠনিক সম্পাদক আল্লামা মীর ইদরিস বলেন, সাড়ে ১২টার দিকে বাবু নগরীকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। এর আগে বেলা ১১টার দিকে হাটহাজারী মাদরাসা থেকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রামে চিকিৎসার জন্য নেওয়া হয়।
বাবুনগরীর খাদেম মাওলানা জুনায়েদ গণমাধ্যমকে জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা হন সঙ্গীরা। ৬৭ বছর বয়সী আল্লামা বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
গত ১০ আগস্ট দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে জুনায়েদ বাবুনগরীর চোখের একটি অপারেশনও করা হয়। গত ৭ জুন মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলামকে মহাসচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট হেফাজতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছিল।
এমএসএম / জামান
পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী
একদিনে হাম ও উপসর্গে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৮ শিশুর
বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকারীদের বিচার হবে, প্রত্যাশা বাংলাদেশের
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর
একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী
অবশেষে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম
বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
২০২৭ সালের এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী
বিমানের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান